নির্বাহী আদেশে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর বিধান বাতিল
আজকের নাটোর
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৪
গণশুনানির মাধ্যমে গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি)। আজ মঙ্গলবার এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি গেজেট জারি করা হয়েছে। গেজেটে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন ৩৪ (ক) বিলুপ্ত করে অধ্যাদেশ জারি করার কথা জানানো হয়।
এখন থেকে এটি ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ-২০২৪’ নামে অভিহিত হবে। এই আইনের ৩৪-এর ‘ক’ ধারা অনুযায়ী,‘ ট্যারিফ নির্ধারণ, পুনর্নির্ধারণ বা সমন্বয়ের ক্ষমতা সরকারের। এই ধারা বিলুপ্ত হওয়ায় এখন থেকে গণশুনানির মাধ্যমে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ করা হবে।
বিইআরসি’র সচিব (যুগ্মসচিব) ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান জানান, এতে করে যে কারণে রেগুলেটরি কমিশন গঠন করা হয়েছে তা পুরোপুরি কার্যকর হবে। দাম নির্ধারণের জনগণের সম্পৃক্ততা থাকবে। তাদের অভিযোগ আমলে নিয়ে দাম নির্ধারণ করার প্রক্রিয়া, সেটি আবার ফেরত এল। জনগণের ক্ষমতা আবার জনগণের কাছে ফেরত এল।
তিনি আরও বলেন, সব পর্যায়ের ভোক্তা এবং অংশীজনের সমন্বয়ে এখন থেকে শুনানি হবে। শুনানিতে তাদের পরামর্শ, মতামত, অভিযোগ আমলে নিয়ে বিদ্যুৎ জ্বালানি দাম নির্ধারণ হবে। আগে এই কার্যক্রম শেষ করতে ৯০ দিন সময় লাগতো পরে তা কমিয়ে ৬০ দিন নির্ধারণ করা হয়। সেটিকে আমরা ৩০ দিন বা আরও কম সময়ের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব।
গত ২২ আগস্ট উপদেষ্টা কমিটির বৈঠকে আইনটি সংশোধনের বিষয়ে সিদ্ধান্ত হয়। এর আগে ২০২২ সালের পহেলা ডিসেম্বর গণশুনানি ছাড়াই বিশেষ পরিস্থিতিতে সরাসরি জ্বালানির দাম সমন্বয় করার বিধান করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন-২০০৩ সংশোধন করে একটি অধ্যাদেশ জারি করা হয়। ২০২২ সালের ২৮ নভেম্বরে গণশুনানি ছাড়াই জ্বালানির দাম সমন্বয়ের বিধান রেখে আইন সংশোধনের অনুমোদন দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। তখন বলা হয়েছিল, জ্বালানির দাম নির্ধারণে বিইআরসিকে গণশুনানি করতে হয়। এতে ৯০ দিন সময় লাগে। তাই দ্রুত বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর ক্ষমতা সরকারের হাতে নেওয়ার কথা বলা হয়। পরে জাতীয় সংসদে ২০২৩ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন), বিল পাস হয়।
গত ১৮ আগস্ট বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সাংবাদিকদের বলেন, প্রয়োজন হলে আবারও বিইআরসি আয়োজিত গণশুনানির মাধ্যমে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ করা হবে। তিনি বলেন, বারবার বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ার কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে। তাই দুর্ভোগ বাড়বে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। বাধ্য না হলে আমরা দাম বাড়াব না। প্রয়োজনে কমিশন সবার সঙ্গে কথা বলে নীতিমালা অনুসরণ করে সিদ্ধান্ত নেবে।
- নাটোরে প্রবীণদের স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করলেন বিশ্ব স্বাস্থ্য
- রপ্তানি বিপর্যয়ে নাটোরে কমেছে বিষমুক্ত শুঁটকির দাম
- বড়াইগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ যুবকের মৃত্যু
- শুধু ভর্তুকি দিয়ে সরকারি চিনিকল চালানো সম্ভব নয়
- নাটোরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও অর্থ বিতরণ
- নাটোরে গণঅধিকার পরিষদের ৩৬ নেতার পদত্যাগ
- নাটোরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
- নাটোরে বাড়িতে একা থাকতেন বৃদ্ধা, হত্যা করে স্বর্ণালংকার লুট
- নাটোরে বাড়িতে একা থাকতেন বৃদ্ধা, হত্যা করে স্বর্ণালংকার লুট
- নাটোরে বিএনপির কাশেম গ্রুপের মিছিল দুলু সমর্থকদের ধাওয়ায় পণ্ড
- সংবাদ প্রকাশের পর নাটোরের গুরুদাসপুর থানার ওসি বদলি
- নাটোরে দুর্গাপূজা আয়োজনে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ
- নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরির সুযোগ
- সিংড়ায় তামাকের বিকল্প ফসল চাষে মতবিনিময় সভা
- নাটোরে জনসেবা হাসপাতাল মালিকের গলাকাটা মরদেহ উদ্ধার
- রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
- ইসির নির্বাচনী রোডম্যাপে যা থাকছে
- গুরুদাসপুরে কৃষককে কুপিয়ে জখম
- গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নানান অনিয়ম, অব্যবস্থাপনা
- গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নানান অনিয়ম, অব্যবস্থাপনা
- নাটোরে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বিতরণ
- নাটোরের বড়াইগ্রামে এনসিপির উদ্যোগে ক্ষুদ্র সহায়তা বিতরণ
- নাটোরে বিএসটিআইয়ের অভিযানে চানাচুর কারখানায় জরিমানা
- নাটোরের চলনবিলে মাছের পোনা অবমুক্তকরণ
- যৌন হয়রানির অভিযোগ, তদন্ত কমিটি গঠন
- নাটোরে বিএডিসি বীজ ও সার ডিলারদের অবস্থান কর্মসূচি ও স্বারকলিপি প
- নাটোরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু
- নাটোরে হিন্দু নারীর ছদ্মবেশে কীর্তন অনুষ্ঠানে ছিনতাইয়ের চেষ্টা
- নাটোরে যুবককে অপহরণের চেষ্টা, দুইজন গ্রেপ্তার
- নাটোরে ভূমি উন্নয়ন কর আদায়ের হার শতভাগ ছাড়িয়েছে
