ব্রেকিং:
করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী ৩ কোটি ৯৫ লাখ টাকার পাথর প্রতারণার অভিযোগ ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক পলকের শ্যালকের ইটভাটায় পুড়ছে কৃষকের ফসল নাটোর-১: বিএনপির একাধিক প্রার্থী, সরব জামায়াত, নিশ্চুপ ১৪ দল ইট চুরির অপরাধে সেনাবাহিনীর হাতে একজন আটক
  • সোমবার   ১৫ জুন ২০২৬ ||

  • আষাঢ় ১ ১৪৩৩

  • || ২৯ জ্বিলহজ্জ ১৪৪৭

আজকের নাটোর
সর্বশেষ:
করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী ৩ কোটি ৯৫ লাখ টাকার পাথর প্রতারণার অভিযোগ ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক পলকের শ্যালকের ইটভাটায় পুড়ছে কৃষকের ফসল নাটোর-১: বিএনপির একাধিক প্রার্থী, সরব জামায়াত, নিশ্চুপ ১৪ দল ইট চুরির অপরাধে সেনাবাহিনীর হাতে একজন আটক
৫৯৩

নাটোরের শীর্ষ সন্ত্রাসী সজীব আটক

আজকের নাটোর

প্রকাশিত: ২২ আগস্ট ২০২৪  

বড়াইগ্রাম থেকে শীর্ষ সন্ত্রাসী শুটার সজীবকে আটক করেছে পুলিশ। আজ ২২ আগস্ট বৃহস্পতিবার দুপুরে বনপাড়া বাজার বাইপাস এলাকার জনৈক রিংকুর বাড়ি থেকে সজীবকে আটক করে সেনাবাহিনী ও পুলিশ । 

আটক সজীব নাটোর সদরের দত্তপালা এলাকার জনৈক রাইজুলের ছেলে। এলাকাবাসী জানায়, আজ বিকেল ৩ টার দিকে এলাকাবাসী জানতে পারেন যে, রিংকুর বাড়িতে তিনজন সন্ত্রাসী অবস্থান করছে। এসময় তারা তাদের ধরতে ওই বাড়ি ঘেরাও করে। এরপর বাড়ির ভিতরে ঢুকে সজীবকে ধরতে পারলেও দুজন পালিয়ে যায়। স্থানীয় জনতা দুর্ধর্ষ সন্ত্রাসী শুটার সজীবকে আটক করে মারধর করে। 

বনপাড়ার সেনা ক্যাম্পের সেনা সদস্য ও বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের অফিসার ফোর্স উপস্থিত হয়ে অচেতন অবস্থায় সঞ্জীবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । বাড়ির মালিক রিংকু শুটার সজীবের ভাই শাকিল লোকজনদের উপস্থিতি টের পেয়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায় । পালিয়ে যাওয়ার সময় তাদেরকে ধরতে গেলে দুজন ব্যক্তির হাতে কামড় দিয়ে রক্তাক্ত যখম করে । 

উল্লেখ্য শীর্ষ সন্ত্রাসী সজীব বেশ কয়েকটি হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, কুপিয়ে জখম সহ অনেক মামলার পলাতক আসামি। তার মধ্যে উল্লেখযোগ্য দত্তপাড়া যুবলীগ নেতা হাসান হত্যার প্রধান আসামি এই সজীব।

আজকের নাটোর
আজকের নাটোর
নাটোর বিভাগের পাঠকপ্রিয় খবর