ব্রেকিং:
করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী ৩ কোটি ৯৫ লাখ টাকার পাথর প্রতারণার অভিযোগ ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক পলকের শ্যালকের ইটভাটায় পুড়ছে কৃষকের ফসল নাটোর-১: বিএনপির একাধিক প্রার্থী, সরব জামায়াত, নিশ্চুপ ১৪ দল ইট চুরির অপরাধে সেনাবাহিনীর হাতে একজন আটক
  • রোববার   ২৬ এপ্রিল ২০২৬ ||

  • বৈশাখ ১৩ ১৪৩৩

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৭

আজকের নাটোর
সর্বশেষ:
করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী ৩ কোটি ৯৫ লাখ টাকার পাথর প্রতারণার অভিযোগ ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক পলকের শ্যালকের ইটভাটায় পুড়ছে কৃষকের ফসল নাটোর-১: বিএনপির একাধিক প্রার্থী, সরব জামায়াত, নিশ্চুপ ১৪ দল ইট চুরির অপরাধে সেনাবাহিনীর হাতে একজন আটক
৫৯৪

নাটোরে সাবেক এমপি ডা. পাটোয়ারীসহ ৬২ জনের নামে মামলা

আজকের নাটোর

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৪  


নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সাবেক এমপি ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, তার আপন ৪ ভাগিনাসহ ৬২ জনের নামে হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট)  রাত সাড়ে ১০টার দিকে বনপাড়া বাজারের ব্যবসায়ী নাসির গাজী বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলাটি দায়ের করেন। বড়াইগ্রাম থানার ওসি শফিউল আযম মামলা বিষয়টি নিশ্চিত করেছেন। বাদী নাসির গাজী উপজেলার মালিপাড়া গ্রামের জামাল গাজীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী নাসির উদ্দিন গত ৫ আগস্ট দুপুর সাড়ে ১২টার সময় বনপাড়া ল্যাবরেটোরী স্কুলে ঢুকে অভিযুক্তরা একটি ডিস্কোভার ১২৫ সিসি, দুইটি হিরো ১০০ সিসি মটরসাইকেল, একটি ল্যাপটপ পুড়িয়ে দেয়। এসময় বাদী নাসির গাজী, ছেলে মুন্না ও বনপাড়া পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মনির আগুন নিভাতে গেলে ডা. পাটোয়ারী ও জাকির সরকারের হুমুকে আসামীগণ হাসুয়া, রামদা, জিআই পাইব নিয়ে আক্রমণ করেন।

এসময় তারা রামদা ও হাসুয়া দিয়ে নাসির, মুন্না ও কাউন্সিলর মনিরকে হত্যার উদ্দেশ্যে মাথাসহ শরীরের বিভিন্নাশেং কোপান। একইসাথে অন্যরা এলোপাথারী ভাবে পাইব দিয়ে পিটাতে থাকেন। এতে তাদের মাথা ও শরীরের অনেক স্থানে গুরুতর রক্তাক্ত জখম হয়। তাদের উদ্ধারের জন্য মালিপাড়া গ্রামের জিয়াউর রহমান জুয়েল, আব্দুল মমিন, হারোয়া গ্রামের আব্দুল্লাহ আল আওয়াল মমিন, মহিষভাঙ্গা গ্রামের আনাস মোল্লা এগিয়ে গেলে আসামিরা তাদেরকেও বেধর পিটিয়ে জখম করে।

পরে আহতদের ডাক চিৎকারে মালিপাড়া গ্রামের সাইফুল ইসলাম , আমির হোসেন, শাহাদৎ হোসেন এগিয়ে গেলে আসামীগণ বিভিন্ন ভাবে ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। স্থানীয় লোকজন মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মাথার সামনের অংশে ০৭টি পেছন অংশে ০৫ টি , ডান হাতের কনুইতে ০৫টি সেলাই দেয়, ডান হাতের বৃদ্ধা আঙ্গুলের গোড়ায় ২টি, ঠোঁটে ৩টি এবং কানে ৫টি সেলাই দেয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। চিকিৎসাধীন থাকায়, থানায় এজাহার দিতে বিলম্ব হয়েছে মর্মে উল্লেখ করা হয়।

মামলায় আসামীরা হলেন সাবেক এমপি ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, ভাগিনা সাবেক ছাত্রলীগ নেতা জামাল উদ্দিন মিয়াজী, শামসুদ্দিন শেরশাহ, জহির উদ্দিন ও বাহাউদ্দিন, বনপাড়া পৌর যুবলীগ সভাপতি জাকির সরকার, ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম ওরফে টিটু , ইউনুস আলী, সজিব হোসেন,আশরাফুল মন্ডল , তোহা মিয়া, সৈনিকলীগ নেতা রুবেল বালি মজনু মিয়া, ওমর ফারুক পাটোয়ারী, রফিকুল ইসলাম ওরফে পারভেজ, সিরাজ পাটোয়ারী, সাইমুন পাটোয়ারী, হাবিবুর রহমান বিশ্বাস, রুবেল হোসেন, তুহিন ব্যাপারী, সাইফুল ইসলাম, রবিউল ইসলামসহ অজ্ঞাতনামা আরও ৩০/৪০ জন।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ শফিউল আযম খান বলেন, এ বিষয়ে তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের নাটোর
আজকের নাটোর
নাটোর বিভাগের পাঠকপ্রিয় খবর