নলডাঙ্গায় আ‘লীগের ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা
আজকের নাটোর
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৪
২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে নাটোরের নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান কে এস এস পাইপ,লোহার হাতুড়ী ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগে পৌরসভার অপসারিত মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির কে প্রধান করে আওয়ামীলীগের ২৮ নেতাকর্মিদের নামে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের ছেলে জহুরুল ইসলাম জীবন বাদী হয়ে নলডাঙ্গা থানায় এ মামলা দায়ের করেন।
মঙ্গলবার (২০ আগস্ট ) সন্ধ্যায় নলডাঙ্গা থানায় লিখিত এজাহার দেওয়ার পর রাতে সেটি মামলা হিসেবে গ্রহন করা হয় বলে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোনোরুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন,মামলার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
মামলার এজাহারে নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র মনিরুজ্জামান মনির,জেলা পরিষদ সাবেক সদস্য রইস উদ্দিন রুবেল,সাবেক উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুজ্জামান মিঠু,উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক তৌহিদুর রহমান লিটন,সাবেক প্যানেল মেয়র সাহেব আলীকে প্রধান আসামী হিসেবে উল্লেখ করা হয়।
এছাড়া উল্লেখযোগ্য আসামীরা হলেন,নলডাঙ্গা পৌরসভার কাউন্সিলর ফরহাদ আলী,মশিউর রহমান মকুল, জহুরুল ইসলাম বাবু,সোহরাব হোসেন আন্ডি,আজিজুল ইসলাম,আকরামুল ইসলাম শিমুল,পৌরসভার কাউন্সিলর আবু বক্কর সিদ্দিকসহ ২৮ জনের নাম উল্লেখসহ আরো ১৫-২০ জন কে অজ্ঞাত আসামী করা হয়।
মামলার এজাহারে অভিযোগ উল্লেখ করা হয়,২০১৮ সালের ২০ নভেম্বর বিকাল ৪ টার দিকে বাদীর পিতা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান স্থানীয় নেতাকর্মিদের নিয়ে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্ততি মিটিং শেষে বাড়ি ফিরছিল।
এ সময় নলডাঙ্গা বাজারের পুরাতন মাছ বাজারের দিকে আসলে নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে আসামীরা বাদীর পিতা বিএনপির নেতা জিল্লুর রহমানের পথরোধ করে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করেন।চাঁদা দিতে অস্বীকার করায় জিল্লুর রহমান কে এস এস পাইপ,লোহার হাতুড়ী ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে হত্যা চেষ্টা করা হয়।এসময় বিএনপির নেতা জিল্লুর রহমানের পকেটে থাকা ১১ হাজার ২০০ টাকা চাঁদা স্বরপ ছিনিয়ে নেয়।
- নাটোরে প্রবীণদের স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করলেন বিশ্ব স্বাস্থ্য
- রপ্তানি বিপর্যয়ে নাটোরে কমেছে বিষমুক্ত শুঁটকির দাম
- বড়াইগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ যুবকের মৃত্যু
- শুধু ভর্তুকি দিয়ে সরকারি চিনিকল চালানো সম্ভব নয়
- নাটোরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও অর্থ বিতরণ
- নাটোরে গণঅধিকার পরিষদের ৩৬ নেতার পদত্যাগ
- নাটোরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
- নাটোরে বাড়িতে একা থাকতেন বৃদ্ধা, হত্যা করে স্বর্ণালংকার লুট
- নাটোরে বাড়িতে একা থাকতেন বৃদ্ধা, হত্যা করে স্বর্ণালংকার লুট
- নাটোরে বিএনপির কাশেম গ্রুপের মিছিল দুলু সমর্থকদের ধাওয়ায় পণ্ড
- সংবাদ প্রকাশের পর নাটোরের গুরুদাসপুর থানার ওসি বদলি
- নাটোরে দুর্গাপূজা আয়োজনে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ
- নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরির সুযোগ
- সিংড়ায় তামাকের বিকল্প ফসল চাষে মতবিনিময় সভা
- নাটোরে জনসেবা হাসপাতাল মালিকের গলাকাটা মরদেহ উদ্ধার
- রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
- ইসির নির্বাচনী রোডম্যাপে যা থাকছে
- গুরুদাসপুরে কৃষককে কুপিয়ে জখম
- গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নানান অনিয়ম, অব্যবস্থাপনা
- গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নানান অনিয়ম, অব্যবস্থাপনা
- নাটোরে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বিতরণ
- নাটোরের বড়াইগ্রামে এনসিপির উদ্যোগে ক্ষুদ্র সহায়তা বিতরণ
- নাটোরে বিএসটিআইয়ের অভিযানে চানাচুর কারখানায় জরিমানা
- নাটোরের চলনবিলে মাছের পোনা অবমুক্তকরণ
- যৌন হয়রানির অভিযোগ, তদন্ত কমিটি গঠন
- নাটোরে বিএডিসি বীজ ও সার ডিলারদের অবস্থান কর্মসূচি ও স্বারকলিপি প
- নাটোরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু
- নাটোরে হিন্দু নারীর ছদ্মবেশে কীর্তন অনুষ্ঠানে ছিনতাইয়ের চেষ্টা
- নাটোরে যুবককে অপহরণের চেষ্টা, দুইজন গ্রেপ্তার
- নাটোরে ভূমি উন্নয়ন কর আদায়ের হার শতভাগ ছাড়িয়েছে



