ব্রেকিং:
করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী ৩ কোটি ৯৫ লাখ টাকার পাথর প্রতারণার অভিযোগ ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক পলকের শ্যালকের ইটভাটায় পুড়ছে কৃষকের ফসল নাটোর-১: বিএনপির একাধিক প্রার্থী, সরব জামায়াত, নিশ্চুপ ১৪ দল ইট চুরির অপরাধে সেনাবাহিনীর হাতে একজন আটক
  • শুক্রবার   ২৪ জুলাই ২০২৬ ||

  • শ্রাবণ ৮ ১৪৩৩

  • || ০৮ সফর ১৪৪৮

আজকের নাটোর
সর্বশেষ:
করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী ৩ কোটি ৯৫ লাখ টাকার পাথর প্রতারণার অভিযোগ ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক পলকের শ্যালকের ইটভাটায় পুড়ছে কৃষকের ফসল নাটোর-১: বিএনপির একাধিক প্রার্থী, সরব জামায়াত, নিশ্চুপ ১৪ দল ইট চুরির অপরাধে সেনাবাহিনীর হাতে একজন আটক
৬৮১

গুরুদাসপুরে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা

আজকের নাটোর

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৪  

নাটোরের গুরুদাসপুরের নাজিরপুরে চোর সন্দেহে উজির আলী নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। গতকাল সোমবার (১২ই আগস্ট) মধ্যে রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের চক আদালত খাঁ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত উজির আলী নাটোরের সিংড়া উপজেলার চামারী গ্রামের খোরশেদ আলীর ছেলে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জল হোসেন ও স্থানীয়রা জানান, গতরাত প্রায় তিনটার দিকে চক আদালত খাঁ গ্রামের রাস্তায় ঘোরাঘুরি করছিল। এ সময় গ্রামের মানুষ তাকে দেখতে পেয়ে পরিচয় জানতে চাইলে এলোমেলো কথা বলে পালাতে চেষ্টা করে। পরে গ্রামবাসী তাকে পিটিয়ে হত্যা করে। ঘটনাটি সকালে জানাজানি হলে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়না তসন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

আজকের নাটোর
আজকের নাটোর
নাটোর বিভাগের পাঠকপ্রিয় খবর