ব্রেকিং:
করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী ৩ কোটি ৯৫ লাখ টাকার পাথর প্রতারণার অভিযোগ ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক পলকের শ্যালকের ইটভাটায় পুড়ছে কৃষকের ফসল নাটোর-১: বিএনপির একাধিক প্রার্থী, সরব জামায়াত, নিশ্চুপ ১৪ দল ইট চুরির অপরাধে সেনাবাহিনীর হাতে একজন আটক
  • শুক্রবার   ১১ সেপ্টেম্বর ২০২৬ ||

  • ভাদ্র ২৬ ১৪৩৩

  • || ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

আজকের নাটোর
সর্বশেষ:
করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী ৩ কোটি ৯৫ লাখ টাকার পাথর প্রতারণার অভিযোগ ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক পলকের শ্যালকের ইটভাটায় পুড়ছে কৃষকের ফসল নাটোর-১: বিএনপির একাধিক প্রার্থী, সরব জামায়াত, নিশ্চুপ ১৪ দল ইট চুরির অপরাধে সেনাবাহিনীর হাতে একজন আটক
৫৭১

এমপি শিমুল ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

আজকের নাটোর

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৪  

নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শফিকুল ইসলাম শিমুল ও তার স্ত্রী শামীমা সুলতানা জান্নাতী এবং তাদের পরিবারের সব সদস্যদের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত (জব্দ) রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগষ্ট) দেশের কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে এ সংক্রান্ত চিঠি দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, শফিকুল ইসলাম শিমুল ও তার স্ত্রী শামীমা সুলতানা জান্নাতী এবং তাদের সদস্যদের নামে থাকা সব ব্যাংক হিসাবের লেনদেন আগামী ৩০ দিনের স্থগিতাদেশের নির্দেশনা দেওয়া হলো। সেই সঙ্গে এ সকল ব্যক্তিবর্গ এবং তাদের মালিকানাধিন প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাবের সব ধরনের তথ্য আগামী ৫ কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে। যেসব তথ্য পাঠাতে বলা হয়েছে, তার মধ্যে আছে হিসাব খোলার ফরম, কেওয়াইসি প্রোফাইল ফরম এবং শুরু হতে হালনাগাদ লেনদেন বিবরণী।

আজকের নাটোর
আজকের নাটোর
নাটোর বিভাগের পাঠকপ্রিয় খবর