ব্রেকিং:
করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী ৩ কোটি ৯৫ লাখ টাকার পাথর প্রতারণার অভিযোগ ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক পলকের শ্যালকের ইটভাটায় পুড়ছে কৃষকের ফসল নাটোর-১: বিএনপির একাধিক প্রার্থী, সরব জামায়াত, নিশ্চুপ ১৪ দল ইট চুরির অপরাধে সেনাবাহিনীর হাতে একজন আটক
  • শনিবার   ২৫ এপ্রিল ২০২৬ ||

  • বৈশাখ ১১ ১৪৩৩

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৭

আজকের নাটোর
সর্বশেষ:
করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী ৩ কোটি ৯৫ লাখ টাকার পাথর প্রতারণার অভিযোগ ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক পলকের শ্যালকের ইটভাটায় পুড়ছে কৃষকের ফসল নাটোর-১: বিএনপির একাধিক প্রার্থী, সরব জামায়াত, নিশ্চুপ ১৪ দল ইট চুরির অপরাধে সেনাবাহিনীর হাতে একজন আটক
২১৪

সোমবার বিদে‌শি কূটনী‌তিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র উপদেষ্টা

আজকের নাটোর

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৪  


অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে ঢাকায় নিযুক্ত বি‌ভিন্ন দে‌শের রাষ্ট্রদূত/হাইক‌মিশনারসহ জা‌তিসংঘ এবং বি‌ভিন্ন সংস্থার প্রধান‌দের সোমবার (১২ আগস্ট) ব্রিফ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের এক‌টি সূত্র জানায়, নতুন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন শ‌নিবার (১০ আগস্ট) প্রথম অফিস শুরু করেন। প্রথম দিন তি‌নি পররাষ্ট্রস‌চিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন।

রোববার (১১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ভবিষ্যৎ প‌রিকল্পনা ও কর্মপন্থা নি‌য়ে বসবেন। এ ছাড়া বিকালে তি‌নি সাংবা‌দিকদের ব্রিফ করবেন।

সূত্র আরও জানায়, সোমবার (১২ আগস্ট) উপদেষ্টা তৌ‌হিদ হোসেন ঢাকায় নিযুক্ত বি‌ভিন্ন দেশের রাষ্ট্রদূত/হাইক‌মিশনারসহ জা‌তিসংঘ এবং বি‌ভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে বসবেন।

শেখ হাসিনার পতনের পর গত বৃহস্প‌তিবার নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। নতুন সরকারের কূটনী‌তির দেখভালের দা‌য়িত্ব দেওয়া হয় সাবেক পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেনকে।

তৌ‌হিদ হো‌সেন ১৯৮১ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেন। ১৯৯৯ সালের জানুয়ারি থেকে ২০০০ সালে ফেব্রুয়ারি এবং ২০০৯ সালের জুলাই মাস থেকে ২০১২ সালের জুলাই মাস পর্যন্ত দুই মেয়াদে ফরেন সার্ভিস একা‌ডে‌মির প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন তি‌নি। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার ছিলেন। ২০০৬ সালে ১৭ ডিসেম্বর থেকে ২০০৯ সালের ৮ জুলাই পর্যন্ত তিনি পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১২ সালের জুনে তৌ‌হিদ হো‌সেন‌কে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার করা হয়।

আজকের নাটোর
আজকের নাটোর
জাতীয় বিভাগের পাঠকপ্রিয় খবর