ব্রেকিং:
করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী ৩ কোটি ৯৫ লাখ টাকার পাথর প্রতারণার অভিযোগ ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক পলকের শ্যালকের ইটভাটায় পুড়ছে কৃষকের ফসল নাটোর-১: বিএনপির একাধিক প্রার্থী, সরব জামায়াত, নিশ্চুপ ১৪ দল ইট চুরির অপরাধে সেনাবাহিনীর হাতে একজন আটক
  • মঙ্গলবার   ০৯ জুন ২০২৬ ||

  • জ্যৈষ্ঠ ২৫ ১৪৩৩

  • || ২৩ জ্বিলহজ্জ ১৪৪৭

আজকের নাটোর
সর্বশেষ:
করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী ৩ কোটি ৯৫ লাখ টাকার পাথর প্রতারণার অভিযোগ ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক পলকের শ্যালকের ইটভাটায় পুড়ছে কৃষকের ফসল নাটোর-১: বিএনপির একাধিক প্রার্থী, সরব জামায়াত, নিশ্চুপ ১৪ দল ইট চুরির অপরাধে সেনাবাহিনীর হাতে একজন আটক
২১২

ড. ইউনূসকে অভিনন্দন জানিয়ে যা বললেন এরদোয়ান

আজকের নাটোর

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৪  

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

গতকাল মঙ্গলবার ফোন করে ড. মুহাম্মদ ইউনূসকে এই অভিনন্দন জানান তিনি।

ফোনালাপে প্রেসিডেন্ট এরদোগান বাংলাদেশে বন্যাকবলিত এলাকায় মূল্যবান প্রাণহানির জন্য শোক প্রকাশ করেন।

তিনি বলেন, ‘তুরস্ক বন্যাকবলিত মানুষের জন্য মানবিক সহায়তা প্রদান করবে।’

প্রধান উপদেষ্টা ড. ইউনূস তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি এবং তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোগান উচ্চ পর্যায়ের জাতিসংঘের জিরো-ওয়েস্ট ফোরামের সদস্য।

তুরস্কের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের প্রধান খাতে, বিশেষত উৎপাদন খাতে তুর্কি বিনিয়োগ প্রয়োজন, যেখানে তুরস্ক একটি শক্তিশালী বৈশ্বিক ক্ষমতা।’

প্রেসিডেন্ট এরদোগান বলেন, তিনি শিগগিরই বাংলাদেশের পুনর্গঠনের প্রচেষ্টায় একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল পাঠাবেন।

এসময় তিনি প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান। ড. ইউনূস তা গ্রহণ করেন এবং সুবিধাজনক সময়ে দেশটি সফর করবেন বলে জানান। প্রধান উপদেষ্টা তুর্কি প্রেসিডেন্ট এরদোগানকেও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যা তিনিও সাদরে গ্রহণ করেন।

আজকের নাটোর
আজকের নাটোর
জাতীয় বিভাগের পাঠকপ্রিয় খবর