ব্রেকিং:
করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী ৩ কোটি ৯৫ লাখ টাকার পাথর প্রতারণার অভিযোগ ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক পলকের শ্যালকের ইটভাটায় পুড়ছে কৃষকের ফসল নাটোর-১: বিএনপির একাধিক প্রার্থী, সরব জামায়াত, নিশ্চুপ ১৪ দল ইট চুরির অপরাধে সেনাবাহিনীর হাতে একজন আটক
  • শুক্রবার   ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||

  • আশ্বিন ৩ ১৪৩৩

  • || ০৫ রবিউস সানি ১৪৪৮

আজকের নাটোর
সর্বশেষ:
করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী ৩ কোটি ৯৫ লাখ টাকার পাথর প্রতারণার অভিযোগ ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক পলকের শ্যালকের ইটভাটায় পুড়ছে কৃষকের ফসল নাটোর-১: বিএনপির একাধিক প্রার্থী, সরব জামায়াত, নিশ্চুপ ১৪ দল ইট চুরির অপরাধে সেনাবাহিনীর হাতে একজন আটক
১৯৮২

গাজীপুরে প্রাণ গেলো নাটোরের একই পরিবারের ৩ জনের

আজকের নাটোর

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৫  

একটি দুর্ঘটনা কেড়ে নিলো একসাথে তিনটি প্রাণ, নিভে গেলো একটি পরিবারের স্বপ্নের আলো। গাজীপুরের নাওজোড় এলাকায় কাভার্ডভ্যানের চাপায় প্রাণ হারালেন নাটোরের গুরুদাসপুরের আনোয়ার হোসেন, তার স্ত্রী আঁখি আক্তার ও মাত্র দুই বছরের কন্যা আন্নি খাতুন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে ঘটে এই মর্মান্তিক ঘটনা। পরিবারের স্বপ্ন ছিলো সংসার নিয়ে নতুন করে এগিয়ে যাওয়ার কিন্তু সেই স্বপ্ন ভেঙে মুহূর্তেই পরিণত হলো চিরশোকে।

শিশু আন্নি ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত বাবা-মাকেও বাঁচানো যায়নি  হাসপাতালে নেওয়ার পথে দু’জনেরই মৃত্যু হয়।

আনোয়ারের চাচা মেহের আলী বলেন, আমার ভাতিজা সংসারের স্বপ্ন নিয়ে ঢাকা যাচ্ছিলো, কিন্তু ভাগ্য এত নিষ্ঠুর হবে ভাবিনি।

আজ মুকিমপুর গ্রামে শোকের মাতম, কান্নায় ভেঙে পড়েছে আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা।

আজকের নাটোর
আজকের নাটোর
নগর জুড়ে বিভাগের পাঠকপ্রিয় খবর