ব্রেকিং:
করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী ৩ কোটি ৯৫ লাখ টাকার পাথর প্রতারণার অভিযোগ ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক পলকের শ্যালকের ইটভাটায় পুড়ছে কৃষকের ফসল নাটোর-১: বিএনপির একাধিক প্রার্থী, সরব জামায়াত, নিশ্চুপ ১৪ দল ইট চুরির অপরাধে সেনাবাহিনীর হাতে একজন আটক
  • সোমবার   ১০ আগস্ট ২০২৬ ||

  • শ্রাবণ ২৫ ১৪৩৩

  • || ২৫ সফর ১৪৪৮

আজকের নাটোর
সর্বশেষ:
করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী ৩ কোটি ৯৫ লাখ টাকার পাথর প্রতারণার অভিযোগ ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক পলকের শ্যালকের ইটভাটায় পুড়ছে কৃষকের ফসল নাটোর-১: বিএনপির একাধিক প্রার্থী, সরব জামায়াত, নিশ্চুপ ১৪ দল ইট চুরির অপরাধে সেনাবাহিনীর হাতে একজন আটক
৮৮১

ইট চুরির অপরাধে সেনাবাহিনীর হাতে একজন আটক

আজকের নাটোর

প্রকাশিত: ১৮ জুন ২০২৫  

নাটোরের সিংড়ায় সরকারি রাস্তা নির্মাণের কাজে ব্যবহৃত ইট চুরির অভিযোগে একজনকে আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১২ টায় সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল গোপন তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের

কাজিপুরা এলাকায় অভিযান পরিচালনা করে। শাহিন (৩৫) নামে একজনকে আটক করে। সে কাজিপুরা গ্রামের সোলাইমানের পুত্র।

জানা যায়, মোঃ শাহিন সরকারি রাস্তার নির্মাণাধীন স্থান থেকে ইট চুরি করে নিজ বাড়ির কাজে ব্যবহার করে আসছিলো। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে সিংড়া থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।সেনাবাহিনীর এ তৎপরতায় স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ও সন্তুষ্টি ফিরে আসে।

সিংড়া থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি বিষয়টি প্রক্রিয়ায় রয়েছে

আজকের নাটোর
আজকের নাটোর
নাটোর বিভাগের পাঠকপ্রিয় খবর