ব্রেকিং:
করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী ৩ কোটি ৯৫ লাখ টাকার পাথর প্রতারণার অভিযোগ ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক পলকের শ্যালকের ইটভাটায় পুড়ছে কৃষকের ফসল নাটোর-১: বিএনপির একাধিক প্রার্থী, সরব জামায়াত, নিশ্চুপ ১৪ দল ইট চুরির অপরাধে সেনাবাহিনীর হাতে একজন আটক
  • বুধবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ||

  • মাঘ ২১ ১৪৩২

  • || ১৬ শা'বান ১৪৪৭

আজকের নাটোর
সর্বশেষ:
করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী ৩ কোটি ৯৫ লাখ টাকার পাথর প্রতারণার অভিযোগ ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক পলকের শ্যালকের ইটভাটায় পুড়ছে কৃষকের ফসল নাটোর-১: বিএনপির একাধিক প্রার্থী, সরব জামায়াত, নিশ্চুপ ১৪ দল ইট চুরির অপরাধে সেনাবাহিনীর হাতে একজন আটক
২০৫

আইএমএফের কাছে আরও ঋণ চাইলেন অর্থ উপদেষ্টা

আজকের নাটোর

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৪  

বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট কাটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে বাজেট সহায়তা হিসেবে বাংলাদেশকে আরও ঋণ দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে আইএমএফ মিশনের প্রধান ক্রিস পাপাজর্জিও।

গতকাল বৃহস্পতিবার বিকালে আইএমএফ মিশন চিফ ক্রিস পাপাজর্জিও এবং বাংলাদেশে সংস্থাটির আবাসিক প্রতিনিধি জয়েন্দু দের সঙ্গে ভার্চুয়াল বৈঠক (জুম মিটিং) করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এ সময় অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

অর্থ বিভাগ সূত্র জানিয়েছে, অর্থ উপদেষ্টা চলমান ঋণ কর্মসূচির বাইরে আইএমএফের কাছে নতুন করে বাজেট সহায়তা চেয়েছেন। তবে উপদেষ্টা নতুন ঋণের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো অঙ্ক উল্লেখ করেননি। আইএমএফ বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে বলে অর্থ উপদেষ্টাকে আশ্বাস দিয়েছেন।

জানা গেছে, গত বছরের জানুয়ারিতে আইএমএফের সঙ্গে ৪.৭ বিলিয়ন ডলারের ঋণচুক্তি করে বিগত আওয়ামী লীগ

সরকার। ইতোমধ্যে ওই ঋণচুক্তির আওতায় তিন কিস্তিতে প্রায় ২.৩ বিলিয়ন ডলার পেয়েছে বাংলাদেশ।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আগামী অক্টোবরে ওয়াশিংটনে অনুষ্ঠেয় আইএমএফ-বিশ্বব্যাংকের বোর্ডসভার সাইড লাইনে নতুন এই ঋণ পাওয়ার বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা করবেন অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তার আগে অক্টোবরে আইএমএফের একটি পর্যালোচনা মিশন বাংলাদেশ সফরে আসবে। তখনো বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

আজকের নাটোর
আজকের নাটোর
জাতীয় বিভাগের পাঠকপ্রিয় খবর